Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
কোভিড-১৯ টিকা ক্রয়ে সরকারকে ৯৪ কোটি ডলার ঋণ দিল এডিবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 June, 2021, 05:20 pm
Last modified: 24 June, 2021, 05:27 pm

Related News

  • এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
  • জ্বালানি সাশ্রয়ী পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াতে এডিবি ও মডার্ন সিনটেক্সের ৫০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
  • সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণ সম্প্রসারণে বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে: এডিবির পূর্বাভাস

কোভিড-১৯ টিকা ক্রয়ে সরকারকে ৯৪ কোটি ডলার ঋণ দিল এডিবি

ঋণের অর্থে আনুমানিক চার কোটি ৪৭ লাখ ডোজ কোভিড-১৯ টিকা কিনতে পারবে বাংলাদেশ, যা দিয়ে ২০২৪ সালের মধ্যে ২ কোটির বেশি মানুষকে সম্পূর্ণ টিকাকরণ করা সম্ভব হবে।
টিবিএস রিপোর্ট
24 June, 2021, 05:20 pm
Last modified: 24 June, 2021, 05:27 pm
ছবি: জনসংযোগ সূত্রে প্রাপ্ত

কোভিড-১৯ প্রতিরোধে ফলপ্রসূ ও নিরাপদ ভ্যাকসিন কিনতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। এনিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে ম্যানিলা ভিত্তিক দাতা সংস্থাটি। 

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি'র সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানীর শেরে বাংলা নগরে ইআরডি'র কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, "নিরাপদ ও ফলপ্রসূ গণ-টিকাকরণ জীবন ও জীবিকা রক্ষায় অপরিহার্য। এর মাধ্যমে কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত আর্থ-সামাজিক পুনরুদ্ধার নিশ্চিত করা সম্ভব।" 

তিনি বলেন, "টিকা কেনার জন্য এপর্যন্ত এডিবির দেওয়া এটাই সবচেয়ে বড় ঋণ সহায়তা। বাংলাদেশ সরকারকে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের টিকা কেনায় সমর্থন দিতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।" 

টিকা কিনতে সহায়তা দেওয়ার পাশাপাশি টিকার নিবন্ধন, সরবরাহ, পর্যবেক্ষন, সমন্বয় এবং ব্যবস্থাপনাতেও তার সংস্থা সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেছেন মনমোহন প্রকাশ। 

"বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উত্তরণ নিশ্চিতে আমাদের পরিবর্তিত কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হবে," তিনি যোগ করেন।

এডিবির প্রদত্ত ঋণ প্যাকেজের মধ্যে নিয়মিত ঋণ রয়েছে ৪৭ কোটি ডলার, আরও ৪৭ কোটি ডলার ছাড়কৃত ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। 

উন্নয়নশীল সদস্য দেশগুলোকে সহায়তা দানের লক্ষ্যে ২০২০ সালের ডিসেম্বরে ৯শ কোটি ডলারের এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন ফ্যাসিলিটি (এপিভ্যাক্স) চালু করে দাতা গোষ্ঠীটি। ওই প্রকল্পের আওতায় বাংলাদেশ সহায়তাটি পাচ্ছে।

প্রকল্পটির মাধ্যমে আনুমানিক প্রায় চার কোটি ৪৭ লাখ ডোজ কোভিড-১৯ টিকা কিনতে পারবে বাংলাদেশ, যা দিয়ে ২০২৪ সালের মধ্যে ২ কোটির বেশি মানুষকে সম্পূর্ণ টিকাকরণ করা সম্ভব হবে। 

ঋণের অর্থে টিকা উৎপাদক সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসুচি ও জাতিসংঘের শিশু কল্যাণ তহবিল- ইউনিসেফ এর সহায়তায় ভ্যাকসিনের চালান নিশ্চিত করা হবে।  
 
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / এডিবি / ঋণ সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
  • জ্বালানি সাশ্রয়ী পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াতে এডিবি ও মডার্ন সিনটেক্সের ৫০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
  • সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণ সম্প্রসারণে বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে: এডিবির পূর্বাভাস

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net