Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
কেন্দ্রীয় ব্যাংকের ঘুষ কেলেঙ্কারির তদন্ত শেষ হওয়া অনিশ্চিত 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 May, 2021, 09:40 am
Last modified: 18 May, 2021, 09:42 am

Related News

  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক
  • এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি

কেন্দ্রীয় ব্যাংকের ঘুষ কেলেঙ্কারির তদন্ত শেষ হওয়া অনিশ্চিত 

গত ১৫ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং (কারণ উদঘাটন) কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই কমিটি তিন মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। 
টিবিএস রিপোর্ট
18 May, 2021, 09:40 am
Last modified: 18 May, 2021, 09:42 am
ছবি-টিবিএস

পিকে হালদার ইস্যুতে এস কে সুর ও শাহ আলমের ঘুষ কেলেঙ্কারি এবং আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের গঠিত তদন্ত কমিটির তদন্ত কবে নাগাদ শেষ হবে তা অনিশ্চিত।

১৫ মে নির্ধারিত তিন মাস সময় পার হলেও নতুন করে সুনির্দিষ্ট কোন সময় বাড়ানো হয়নি। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, স্বল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, লকডাউন শুরু হয়ে যাওয়ায় তদন্ত কমিটির তদন্তে ব্যাঘাত ঘটেছে। 

নির্ধারিত সময় পার হলে গেলেও নতুন করে কমিটিকে কোন সময়সীমা বেঁধে দেয়া হয়নি। তবে স্বল্প সময়ের মধ্যেই কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন দিবে বলে তিনি জানান। 

তদন্ত শেষ না হওয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আদালতের আদেশ অনুযায়ী পিপলস লিজিং এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এর অনিয়মের তদন্ত করতে হবে। 

এই দুটি প্রতিষ্ঠানের তদন্ত করার ক্ষেত্রে আদালত থেকে সুনির্দিষ্ট কোন সময়সীমা বেঁধে দেয়া হয়নি। সুবিধাজনক সময়সীমার কথা বলা আছে। সে হিসেবে তদন্ত কমিটির সামনে কোন বাঁধাধরা সময় দেয়া নেই।

পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংসহ অন্তত পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লুট করেছেন প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। মোটা অংকের টাকার বিনিময়ে এসব অর্থ লুটের তথ্য চাপা দিত কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম।   

এসব অনিয়মের সহায়তা করতেন সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলম। বিনিময়ে পেতেন আর্থিক সুবিধা। ঘুষের বিনিময়ে এসব অনিয়মে সহায়তা করেছেন আরও  কয়েকজন কর্মকর্তা।

ইন্টারন্যাশাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক আদালতে এমন স্বীকারোক্তি দেয়ার পর শাহ আলমকে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে অন্য বিভাগে সরিয়ে দেয়া হয়। 

এরপর গত ১৫ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং (কারণ উদঘাটন) কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই কমিটি তিন মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। 

ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানকে প্রধান করে ৫ সদস্যদের কমিটি গঠন করা হয়েছিল। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় এ জন্য কমিটি পরামর্শ দিবে। 

দেশে বর্তমানে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কমপক্ষে ১০টির অবস্থা নাজুক। পি কে হালদার একাই ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এই চারটি প্রতিষ্ঠানকে ডুবিয়েছেন।  

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / ঘুষ কেলেঙ্কারি / ঘুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক
  • এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net