Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ভারতের স্থানীয় নির্বাচনে জয়লাভ করলেন মৃত নারী

অফবিট

টিবিএস রিপোর্ট
16 May, 2023, 07:20 pm
Last modified: 16 May, 2023, 07:26 pm

Related News

  • আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

ভারতের স্থানীয় নির্বাচনে জয়লাভ করলেন মৃত নারী

৩০ বছর বয়সী ওই নারী প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিলেন। কিন্তু ফুসফুস ও পেটের ইনফেকশনের কারণে তিনি অসুস্থ হয়ে নির্বাচনের কেবল ১২ দিন আগে মারা যান।
টিবিএস রিপোর্ট
16 May, 2023, 07:20 pm
Last modified: 16 May, 2023, 07:26 pm
ছবি: সংগৃহীত

মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ভারতের একজন নারী উত্তর প্রদেশের স্থানীয় একটি নির্বাচনে জয়লাভ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, তার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তার সমর্থকেরা নির্বাচনে তাকে ভোট দিয়েছেন।

এ মাসে হওয়া ভোটে মিউনিসিপ্যাল সিভিক বডি'র একটি পদে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ার পর আশিয়া বাই নামক ওই নারীকে জয়ী ঘোষণা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

৩০ বছর বয়সী ওই নারী প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিলেন। কিন্তু ফুসফুস ও পেটের ইনফেকশনের কারণে তিনি অসুস্থ হয়ে নির্বাচনের কেবল ১২ দিন আগে মারা যান।

বাই'র স্বামী বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের জানান। কিন্তু মঙ্গলবার এএফপিকে জেলা কর্মকর্তা ভগবান শরণ বলেন, ব্যালট থেকে তার নাম সরানোর ব্যাপারে কোনো নিয়ম ছিল না।

'একবার নির্বাচনী কাজ শুরু হলে সেটা থামানো বা স্থগিত করার কোনো উপায় নেই,' শরণ বলেন।

মৃত্যুর আগে ভোটারদের মধ্যে জনপ্রিয় ছিলেন বাই। অনেক ভোটারই তাকে ভালোবেসে ও তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে তার মৃত্যুর পরেও তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

'আশিয়া সহজেই মানুষের সঙ্গে বন্ধু হয়ে যেতে পারতেন। আর মানুষও তাকে দেওয়া শপথ ভাঙতে চাননি। এজন্যই নির্বাচনে এমন ফলাফল দেখা গেল,' মোহাম্মদ জাকির নামক স্থানীয় একজন বাসিন্দা দ্য টাইমস অভ ইন্ডিয়াকে বলেন।

স্বামী মুনতাজিম কোরেশি বলেন, 'নিজের শান্তপ্রকৃতির আচরণ দিয়েই বাই অন্যদের মন জয় করে নিয়েছেন।'

'আমরা তাকে সম্মান জানাতে ভোট দিয়েছি,' বলেছেন আরেক ভোটার আরিফ।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ভারত / উত্তর প্রদেশ / নির্বাচন / ভারতের নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net