Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
শুধু লাগেজ চুরি নয়, চোর চুরির জিন্স পরেই ঘুরছিলেন!

অফবিট

টিবিএস ডেস্ক   
29 March, 2023, 03:00 pm
Last modified: 29 March, 2023, 03:19 pm

Related News

  • মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক
  • বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে হ্যান্ডলিংয়ের কার্যক্রম লাইভ সিসিটিভিতে সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ
  • ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • বিমানের উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
  • যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর স্কোরে বড় উন্নতি

শুধু লাগেজ চুরি নয়, চোর চুরির জিন্স পরেই ঘুরছিলেন!

সন্দেহভাজন ব্যক্তিকে দেখিয়ে জামিল রিদ বলেন, “এই যে সিলভার রঙের লাগেজটা, আমার এই লাগেজের ভেতরে একটা ট্র্যাকিং ডিভাইস আছে… আর এটার মাধ্যমেই আমি তোমাকে ধরেছি। এমনকি তুমি আমার জিন্স-শার্টও গায়ে দিয়ে বসে আছো! "
টিবিএস ডেস্ক   
29 March, 2023, 03:00 pm
Last modified: 29 March, 2023, 03:19 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় বিমানবন্দর থেকে লাগেজ চুরির দায়ে জনৈক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে ব্যক্তির লাগেজ তিনি চুরি করেছিলেন, লাগেজ খুলে তারই জিন্স ও শার্ট পরে ঘুরতে থাকার সময় অভিযুক্তকে চিহ্নিত করেন ভুক্তভোগী। খবর নিউজউইকের।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ক্রেইগ নেলসন। তার বিরুদ্ধে হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে বেআইনিভাবে যাত্রীদের ব্যাগ চুরি করা এবং অপরাধমূলক অনুঃপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

নেলসন যার লাগেজ চুরি করেছিলেন, সেই ভুক্তভোগী জামিল রিদ জানান, লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা এসে নামার পর তার লাগেজটি খোয়া যায়। কিন্তু লাগেজের ভেতরে থাকা একটি অ্যাপল এয়ার ট্যাগ ট্র্যাকিং করে তিনি অপরাধীকে শনাক্ত করেন।

স্থানীয় ডব্লিউএসবি-টিভিকে তিনি বলেন, "এই লোকটা আমার লাগেজ চুরি করেছে, যেই লাগেজের ভেতর প্রায় ৩০০০ ডলারের সমমূল্যের জিনিসপত্র ছিল। লাগেজের জন্য আমি ব্যাগেজ ক্লেইমে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম, প্রায় আধাঘণ্টা সেখানে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু লাগেজ পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমি আমার ফোন বের করি এবং আমার মনে পড়ে যে লাগেজে একটা এয়ার ট্যাগ আছে; সেই সাথে আমি দেখলাম যে আমার লাগেজটা বিমানবন্দরেই নেই।"

২০১৭ সালের ১৮ ডিসেম্বর তোলা আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের একটি চিত্র। ছবি: ট্যামি চ্যাপেল/এএফপি/গেটি ইমেজেস

তবে কিছুক্ষণ পরেই রিদ লক্ষ্য করেন যে, তার লাগেজটি আবার বিমানবন্দরের দিকে ফিরে আসছে। তখন তিনি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান এবং মোবাইল দিয়ে লোকেশন ট্র্যাক করতে থাকেন।

অবশেষে চোর তার লাগেজসহ বিমানবন্দরে ফিরে আসে এবং সেখানেই তিনি তাকে হাতেনাতে পাকড়াও করেন।

সন্দেহভাজন ব্যক্তিকে দেখিয়ে জামিল রিদ বলেন, "এই যে সিলভার রঙের লাগেজটা, আমার এই লাগেজের ভেতরে একটা ট্র্যাকিং ডিভাইস আছে… আর এটার মাধ্যমেই আমি তোমাকে ধরেছি। এমনকি তুমি আমার জিনস-শার্টও গায়ে দিয়ে বসে আছো! এটা তো একদম পাগলামি!" পরবর্তীতে পুলিশ এসে ক্রেইগ নেলসনকে আটক করে। 

তবে হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও শঙ্কা রয়েছে জামিল রিদের। তিনি বলেন, "ব্যাগেজ ক্লেইমে গিয়ে আপনি কোনোরকম বাধা ছাড়াই হয়তো অন্য একজনের লাগেজ নিয়ে নিলেন, কেউ কিছু বুঝতেও পারবে না।"

ডব্লিউএসবি-টিভিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তদন্তের সময় তারা আটলান্টা পুলিশের সঙ্গেই ছিল।

গত বছর শক্তি বিভাগের এক কর্মকর্তা স্যাম ব্রিন্টন বিমানবন্দরে এক নারীর ব্যাগ চুরির করার দায়ে চাকরিচ্যুত হন। লাগেজ হিরোর দেওয়া তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথমার্ধেই ইউএস এয়ারলাইনসে প্রায় ৬ লাখ ৯০ হাজার ব্যাগ ভুলভাবে হাত বদল হয়েছে। 

Related Topics

টপ নিউজ

চোর ধরা / বিমানবন্দর / জিনস / ট্র্যাকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক
  • বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে হ্যান্ডলিংয়ের কার্যক্রম লাইভ সিসিটিভিতে সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ
  • ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • বিমানের উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
  • যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর স্কোরে বড় উন্নতি

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net