Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
৪০ হাজার টাকায় রোবট বানালেন কুমিল্লার দুই শিক্ষার্থী

অফবিট

ইউএনবি
17 September, 2019, 09:00 pm
Last modified: 17 September, 2019, 09:03 pm

Related News

  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

৪০ হাজার টাকায় রোবট বানালেন কুমিল্লার দুই শিক্ষার্থী

স্মার্টফোন দিয়ে পরিচালনা করতে সক্ষম রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে এবং প্রতিউত্তর দিতে পারে
ইউএনবি
17 September, 2019, 09:00 pm
Last modified: 17 September, 2019, 09:03 pm
ছবি: ইউএনবি

কুমিল্লার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাত্র ৪০ হাজার টাকা ব্যয়ে একটি রোবট তৈরি করেছেন। স্মার্টফোন দিয়ে পরিচালনা করতে সক্ষম রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে এবং প্রতিউত্তর দিতে পারে।

দুই শিক্ষার্থী হলেন- ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও টিম লিডার আশরাফুর রহমান মিনহাজ এবং তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদা আফরীন। তাদের পরামর্শদাতা ছিলেন ওই বিভাগের প্রভাষক মাসুম বকাউল।

এটি বাংলাদেশের প্রথম ওপেনসোর্স হিউম্যানয়েড রোবট বলে দাবি করে তারা বলেন, “রোবটটির নাম দেয়া হয়েছে মিয়া-১। মিনহাজ ও আফরীনের নামের আদ্যক্ষর নিয়ে এই নাম দেয়া হয়। রোবটটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ৪০ হাজার টাকা এবং সময় লেগেছে আড়াই মাস। রোবটটিকে স্মার্টফোন দিয়ে নির্দেশনা দেয়া যাবে। এটি ব্যবহারকারীর কথা শুনতে এবং প্রতিউত্তর দিতে পারবে।”

মঙ্গলবার কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের পদুয়ার বাজারের ক্যাম্পাসে রোবটটি উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোফায়েল আহমেদ। 

টিম লিডার মিনহাজ বলেন, “রোবটের বুকে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন এলসিডি মনিটর রয়েছে, যার মাধ্যমে একজন ইউজার সহজে রোবটটিকে কমান্ড করে তার কাছ থেকে তথ্য জেনে নিতে পারবে। রোবট মিয়া-১ মুখে কথা বলার পাশাপাশি তার মনিটরে সংশ্লিষ্ট ছবিও প্রদর্শন করবে। রোবটটির চোখে অত্যাধুনিক ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এটি দেখতে পারবে। এটি টিচিং এবং রিসিপশনের কাজ করতে পারবে।”

ভবিষ্যতে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়া-২ রোবট তৈরি করার কথা জানিয়ে মিনহাজ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৈরি করা রোবট মিয়া-১ কে ওপেন সোর্স করে দেয়া হয়েছে। অর্থাৎ রোবটটির প্রোগ্রাম, ডিজাইন, পার্টস লিস্ট ওয়েব সাইটে দেয়া আছে। সবাই নিজের আবিষ্কারকে লুকিয়ে রাখলেও আমরা ওপেন করে দিয়েছি। আমাদের দেখে যেন অন্যরা আরও ভালো কিছু করে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোফায়েল আহমেদ বলেন, “শিক্ষা ও সংস্কৃতিতে কুমিল্লাকে পথিকৃত বলা হয়। কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিতে ভূমিকা রেখে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস।” 

Related Topics

টপ নিউজ

বিজ্ঞান ও প্রযুক্তি / রোবট / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net