Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
ষাঁড়ের শেষকৃত্যানুষ্ঠানে তিন হাজার মানুষ 

অফবিট

টিবিএস ডেস্ক
24 August, 2021, 03:40 pm
Last modified: 24 August, 2021, 03:47 pm

Related News

  • জবাই থেকে বাঁচানো বাছুরটিই এখন বিশ্বের সবচেয়ে উঁচু ষাঁড়!
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

ষাঁড়ের শেষকৃত্যানুষ্ঠানে তিন হাজার মানুষ 

গ্রামের মানুষেরা জানান, তারা ষাঁড়টিকে পরিবারের সদস্য হিসেবে দেখতেন এবং তাকে ভগবানের পক্ষ থেকে ‘স্বর্গীয় উপহার’ মনে করতেন।  
টিবিএস ডেস্ক
24 August, 2021, 03:40 pm
Last modified: 24 August, 2021, 03:47 pm

প্রতীকি ছবি/ ইনসাইডার

গত ১৫ই আগস্ট ভারতের উত্তর প্রদেশের কুর্দি গ্রামে 'বাবুজি'র মৃত্যুতে পুরো সপ্তাহজুড়ে গ্রামটিতে চলেছে শোকের মাতম। না এই বাবুজি রক্ত-মাংসে গড়া কোন মানুষ নয়, বরং একটি ষাঁড়; ২০টি বছর গ্রামের মানুষগুলোর সাথে যার বাস ছিল। 

গ্রামের মানুষেরা তাদের প্রিয় এই ষাঁড়টিকে তাদের পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্যের মর্যাদা দিতেন। তাইতো বাবুজির মৃত্যুতে গ্রামটিতে সম্পূর্ণ রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে শেষকৃত্য; সেই সঙ্গে আয়োজন করা হয়েছিলো এক মহাভোজের। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হন শ্মশানে। 

আরেকটি প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বাবুজির শেষকৃত্য উৎসবে প্রায় ৩ হাজার মানুষ অংশ নেয়। 'তেরাভি' নামের এই অনুষ্ঠানে পুরোহিতরা ষাঁড়টির আত্মার জন্য মন্ত্রপাঠ করেন। এছাড়া, তার ছবিতে নগদ টাকা ও ফুল দিয়েও সম্মান জানানো হয়। 

গ্রামের মানুষেরা জানান, তারা ষাঁড়টিকে পরিবারের সদস্য হিসেবে দেখতেন এবং তাকে ভগবানের পক্ষ থেকে 'স্বর্গীয় উপহার' মনে করতেন।  

ছোটবেলায় ষাঁড়টিকে গ্রামের একটি পবিত্র স্থানে ঘোরাফেরা করতে দেখা যেতো। ফলে অনেকেই তাকে হিন্দু দেবতা 'নন্দি'-এর নামে ডাকতেন। 

হিন্দু পরিবারে বয়োজেষ্ঠ্য পুরুষ সদস্য মারা গেলে যে সকল নিয়ম ও রীতিনীতি মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়, বাবুজির মৃত্যুতেও ঠিক সে সকল রীতির অনুসরণ হয়েছে।

ভারতের বিভিন্ন অংশে গরুকে পবিত্র মনে করা হয়। গরু জবাই এবং গরুর মাংস খাওয়াও কিছু রাজ্যে নিষিদ্ধ। এমনকি গরুর দেখাশোনা ও কল্যাণের জন্য দেশটির মধ্য প্রদেশে 'গো মন্ত্রীসভা'ও রয়েছে।  

এ বছরের মে মাসে ভারতে অনেক মানুষকেই গোবর এবং গোমূত্র দিয়ে গোসল করতে দেখা যায়। তাদের বিশ্বাস এটা করোনার বিরুদ্ধে তাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলবে। তবে, ডাক্তাররা তখন থেকেই এই অভ্যাসের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা প্রতিরোধে এ ধরণের কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 

 

  • সূত্র- ইনসাইডার   
     
     

Related Topics

টপ নিউজ

ষাঁড় / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • জবাই থেকে বাঁচানো বাছুরটিই এখন বিশ্বের সবচেয়ে উঁচু ষাঁড়!
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net