Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
লেড বা সীসা যদি বিষাক্ত হয়, তবে লেড পেন্সিল থেকে কেন বিষক্রিয়া হয় না?

অফবিট

টিবিএস ডেস্ক
20 September, 2021, 06:50 pm
Last modified: 20 September, 2021, 06:56 pm

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

লেড বা সীসা যদি বিষাক্ত হয়, তবে লেড পেন্সিল থেকে কেন বিষক্রিয়া হয় না?

‘সায়েন্টিফিক আমেরিকান’ ম্যাগাজিনে পুনর্মুদ্রিত একটি প্রবন্ধে পেন্সিলের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে, ১৫৬৪ সালে ইংল্যান্ডের কম্বারল্যান্ডে গ্রাফাইট আবিষ্কারের সঙ্গে পেন্সিলের যোগসূত্রের কথা তুলে ধরা হয়।
টিবিএস ডেস্ক
20 September, 2021, 06:50 pm
Last modified: 20 September, 2021, 06:56 pm
১৮৭০ থেকে ১৯০০ সালের মধ্যে ঈগল পেন্সিল কোম্পানির লিড পেন্সিলের একটি বিজ্ঞাপন। ছবিসূত্র: ফ্লিকার

লেড বা সীসা একটি বিষাক্ত পদার্থ। তারমানে কি লেড পেন্সিল ভুলক্রমে মুখে দিয়ে দিলে বা শরীরের সংস্পর্শে আসলে লেড পয়জনিং বা বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে?

পাঠকদের এমন প্রশ্নের সাপেক্ষেই ১৮৬৮ সালে মার্কিন পত্রিকা ফিলাডেলফিয়া প্রেস তাদের এক প্রবন্ধে খোলাসা করে বিষয়টি।

প্রবন্ধে লেখক লিখেন, "সবাই জানে লেড পেন্সিল কী। কিন্তু তারা সাধারণত এই ব্যাপারটা জানে না যে এসব পেন্সিলে লেডের একটি কণাও থাকে না।"

ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে বলা হয়েছে, লেড পেন্সিলে যেটা থাকে সেটি হলো- গ্রাফাইট (কার্বনের একটি রূপভেদ)।  প্রকৃতপক্ষে লেড পেন্সিল কখনোই লেড বা সীসা দ্বারা তৈরি হয়নি।

তাহলে কেন এই নাম? ১৫০০ শতকে ইংল্যান্ডে যখন প্রথমবারের মতো গ্রাফাইটের খনি আবিষ্কৃত হয় তা দিয়েই প্রথম পেন্সিল বানানো হয়। রসায়ন বিদ্যা সেসময় ছিলো বিজ্ঞানের নবীন একটি শাখা। ফলে তখনকার বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, গ্রাফাইট সীসার একটি রূপভেদ; যদিও পরে তা ভুল প্রমাণিত হয়। তবে ততোদিনে গ্রাফাইটের পেন্সিল লেড পেন্সিল নামেই জনপ্রিয়তা পেয়ে যায়।

'সায়েন্টিফিক আমেরিকান' ম্যাগাজিনে পুনর্মুদ্রিত এই প্রবন্ধে পেন্সিলের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে, ১৫৬৪ সালে ইংল্যান্ডের কম্বারল্যান্ডে গ্রাফাইট আবিষ্কারের সঙ্গে পেন্সিলের যোগসূত্রের কথা তুলে ধরা হয়।

প্রবন্ধে লেখা হয়েছে, "গ্রাফাইট যতদিন টিকে ছিল, ততদিন বিশ্বের সবচেয়ে সেরা পেন্সিলগুলো সরবরাহের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য ছিল ইংল্যান্ডের।"

প্রথমে, খনি থেকে কাটা গ্রাফাইটের পুরো কাঠি ব্যবহার করে পেন্সিলের ভিতরের অংশ ভরাট করতো নির্মাতারা। কিন্তু ধীরে ধীরে খননের কারণে গ্রাফাইটের অস্তিত্ব হ্রাস পেতে শুরু করে। খনিগুলোয় বাকি থাকে কেবল গ্রাফাইট পাউডার। তবে সৌভাগ্যবশত, তখন পাউডারের সঙ্গে মাটি মিশিয়ে পেন্সিলের জন্য নতুন ফর্মুলা আবিষ্কার করেন ফরাসি নির্মাতারা।

এই প্রবন্ধ অনুসারে, ১৮৪০'র দশকে সাইবেরিয়ায় বসবাসকারী এক ফরাসি নাগরিক, পিটার আলিবার্ট এক সাইবেরিয়ান পর্বতে গ্রাফাইট খুঁজে পান। এরপর এর উৎস খুঁজতে খুঁজতে মাউন্ট বাটুগল নামের এক পর্বতে গ্রাফাইটের সমৃদ্ধ খনি সন্ধান পান। রাশিয়ান সরকার এই আবিষ্কারে এতটাই খুশি হয়েছিল যে তারা পরবর্তীতে পর্বতটির নামই পরিবর্তন করে রেখেছিল মাউন্ট আলিবার্ট।

আলিবার্ট বাভারিয়ান ফেবার পরিবারকে গ্রাফাইট সরবরাহ শুরু করেন, যা প্রবন্ধ অনুসারে বাভারিয়ার স্টেইন শহরকে 'আক্ষরিক অর্থে পেন্সিল কারখানার শহরে পরিণত করেছিল। আর তখন ব্যারন ফেবার শাসক হিসেবে শহরে বসবাসবাসকারীদের স্বাস্থ্য, সরকার, শিক্ষা, শিল্প এবং বিনোদনের দিকে খেয়াল রাখতেন।'

পনেরো বছর পর সাইন্টিফিক আমেরিকান আবারও পেন্সিলের প্রসঙ্গে ফিরে আসে। তারা এবার ব্যাখ্যা করে কীভাবে প্রযুক্তিগত উদ্ভাবন পেন্সিলকে উন্নত করেছে। খাঁটি গ্রাফাইটের কাঠি থেকে তৈরি পেন্সিলগুলো দিয়ে লেখার আগে পেন্সিলকে ভেজাতে হতো, গ্রাফাইট-মাটির মিশ্রণে তৈরি পেন্সিলে যে ঝামেলা ছিল না। এই মিশ্রণে অনুপাত পরিবর্তন করে সামঞ্জস্যতা আনার ব্যবস্থাও ছিল। 

পেন্সিলের মাথা ছোট-বড় করার ব্যবস্থাও তখনই করা হয় প্রথমবারের মতো। 

আরও এক দশক পর, সাইন্টিফিক আমেরিকানের ১৯০৩ সালের সংস্করণে নিউইয়র্ক শহরের একটি পেন্সিল কারখানার ছবি ছাপানো হয়েছিল। ছবির সহনিবন্ধে বলা হয়, ফেবার পরিবারের একজন সদস্য আমেরিকান বাজারে পেন্সিল সরবরাহের জন্য স্থাপন করেছে কারখানাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকদের মজুরি জার্মানির চেয়ে বেশি থাকায় নতুন শ্রম-সংরক্ষণকারী যন্ত্রপাতি আবিষ্কার করে তারা। 
 
সাইবেরিয়া, মেক্সিকো এবং সিলন থেকে গ্রাফাইট উত্তোলন এবং পরিশোধন থেকে শুরু করে পেন্সিলের নিচে পিতলের ক্যাপে রাবার ইরেজারের আঠা লাগানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই বর্ণনা করা হয় এই প্রবন্ধে। 

তারপর পেন্সিল তৈরির প্রক্রিয়া প্রযুক্তিগতভাবে আরও অত্যাধুনিক হয়েছে, সন্দেহ নেই। কিন্তু পেন্সিলের মূল কাঠামো একই রকম রয়ে গেছে।
 

Related Topics

টপ নিউজ / ফিচার

পেন্সিল / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net