Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
মানুষের রক্তনালিতে বেড়ে উঠল মাশরুম!

অফবিট

টিবিএস ডেস্ক
19 January, 2021, 04:45 pm
Last modified: 19 January, 2021, 04:47 pm

Related News

  • দৈত্যাকার সাইবর্গ তেলাপোকা হতে পারে ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকর্মী
  • আবুধাবির তপ্ত মরুতে কীভাবে মাশরুম জন্মাচ্ছে!
  • দিনে দুটি মাশরুম খেলে ক্যানসারের ঝুঁকি নামে অর্ধেকে

মানুষের রক্তনালিতে বেড়ে উঠল মাশরুম!

মিস্টার এক্স সাইকেডেলিক মাশরুম জোগাড় করে, পানিতে সেদ্ধ করে চায়ের মতো বানানোর চেষ্টা করেন এবং তা এক ধরনের কটন ফিল্টারের পর ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় প্রবেশ করান।
টিবিএস ডেস্ক
19 January, 2021, 04:45 pm
Last modified: 19 January, 2021, 04:47 pm
ছবিটি প্রতীকী ও সংগৃহীত

পৃথিবীতে নানা ধরনের পাগলাটে মানুষ থাকেন, যারা অদ্ভুত বিষয় নিয়ে  পরীক্ষা-নিরীক্ষা চালাতে ভালোবাসেন। সম্প্রতি ডাক্তাররা এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছেন, যিনি নিজের শিরার ভেতর ইনজেকশনের মাধ্যমে ম্যাজিক মাশরুম ঢুকিয়েছেন!

কন্সালটেশন-লিয়াজন সাইকিয়াট্রি অ্যাকাডেমির জার্নালে এই কেস রিপোর্ট উঠে আসে। চিকিৎসকরা ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় গোপন রেখেছেন। তারা ওই ব্যক্তিকে 'মি. এক্স' বলে সম্বোধন করে জানান, তিনি মানসিকভাবে অসুস্থ এবং আফিমের নেশা ও ডিপ্রেশন থেকে বাঁচতে নিজের রক্তে ম্যাজিক সরাসরি মাশরুম প্রবেশ করান।

আরও জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন এবং ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এর পরিবর্তে তিনি নিজেই 'সিলোসাইবিনে'র ভেষজ প্রভাব খুঁজতে শুরু করেন। সিলোসাইবিন এমন একটি ড্রাগ জাতীয় উপাদান, যেটি মাশরুমের প্রায় ২০০ প্রজাতির মধ্যে পাওয়া গেছে। 

মি. এক্স একেই নিজের রোগমুক্তির উপায় হিসেবে ব্যবহার করতে শুরু করেন। 

ডিপ্রেশন বা অন্য বিষাদগ্রস্ততার উপশম করতে  বিভিন্ন মেডিক্যাল ট্রায়ালে এই উপাদানের কার্যকারিতা পাওয়া গেছে, কিন্তু তা শুধু এটি মুখ দিয়ে খাওয়া হলে। অথচ আমাদের এই অদ্ভুত গল্পের নায়ক মি. এক্সের মনে ছিল অন্য চিন্তা।

তিনি বারবার এই সাইকেডেলিক মাশরুম জোগাড় করে, পানিতে সেদ্ধ করে চায়ের মতো বানানোর চেষ্টা করেন এবং তা এক ধরনের কটন ফিল্টারের পর ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় প্রবেশ করান।

যদিও মাশরুম সেদ্ধ করা প্রক্রিয়ার উদ্দেশ্য ছিল মাশরুমকে মেরে ফেলা, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। মাশরুম চা ইনজেকশনের মাধ্যমে নেওয়ার দুদিন পরই মি. এক্স শরীরে দুর্বলতা অনুভব করেন এবং রক্তবমি করতে থাকেন। আস্তে আস্তে তার শরীরে জন্ডিস, ডায়েরিয়া ও বমিভাবের সব লক্ষণ দেখা দিলে পরিবারের লোকেরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।

শুরুতে মি. এক্স নিজের সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি। কিছু টেস্টের পর দেখা যায়, তার লিভার ও কিডনি ঠিকমতো কাজ করছে না এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো অকেজো হয়ে পড়ছে। এরপর ডাক্তাররা তার এসব অসুস্থতার আসল কারণ আবিষ্কার করে চমকে ওঠেন।

আসল ব্যাপার হচ্ছে, মি. এক্সের শরীরে থাকা সেই মাশরুম তার রক্তের ভেতর বেড়ে উঠতে শুরু করেছিল। হাসপাতালে ভর্তির সময়ে তার অসংলগ্ন  কথাবার্তার কারণ রক্তের মধ্যে বেড়ে ওঠা সেই 'সিলোবি কিউবেনসিস' ফাঙ্গাসই কি না, তা স্পষ্ট বোঝা না গেলেও উল্লিখিত শারীরিক অবনতির জন্যে নিঃসন্দেহে এটিই দায়ী বলে ডাক্তাররা জানান।

২২ দিন ভেন্টিলেটরে নিবিড় পর্যবেক্ষণে রেখে কয়েকবার শরীরের রক্ত পরিশুদ্ধ করানোর পর মি. এক্স শঙ্কামুক্ত হন। কিন্তু এখনো তাকে শরীরের ভেতরে মাশরুমের পুনর্জন্ম রোধে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ নিতে হচ্ছে।

মি. এক্সের এই ভয়ঙ্কর ও অদ্ভুত কেস একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছে; তা হলো, শুধুমাত্র ইন্টারনেট ঘেটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজে নিজে চিকিৎসা শুরু করা বা ওষুধ খাওয়া কখনো কখনো ভয়ানক পরিণতি  ডেকে আনতে পারে। 

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

মাশরুম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • দৈত্যাকার সাইবর্গ তেলাপোকা হতে পারে ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকর্মী
  • আবুধাবির তপ্ত মরুতে কীভাবে মাশরুম জন্মাচ্ছে!
  • দিনে দুটি মাশরুম খেলে ক্যানসারের ঝুঁকি নামে অর্ধেকে

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net