Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
নারীদের পুরনো জুতা চুরিই যার নেশা!

অফবিট

টিবিএস ডেস্ক 
05 July, 2021, 10:40 pm
Last modified: 05 July, 2021, 10:42 pm

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

নারীদের পুরনো জুতা চুরিই যার নেশা!

সাত বছর আগে একই অপরাধে গ্রেপ্তার হওয়ার সময় তার কাছ থেকে ২০০ জোড়া জুতা জব্দ করেছিল পুলিশ।
টিবিএস ডেস্ক 
05 July, 2021, 10:40 pm
Last modified: 05 July, 2021, 10:42 pm

সাত বছর আগে নারীদের ২০০ জোড়া ব্যবহৃত জুতা চুরি করে গ্রেপ্তার হয়েছিলেন এক জাপানী পুরুষ। এবার একই অপরাধের দায়ে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন তিনি। সেই সাথে আবারও নিজের সংগ্রহের ১৩৯ জোড়া জুতাও হারালেন।

১০ জুন জাপানের মুরাকামিতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে তল্লাশী চালায় পুলিশ। সেখানেই তারা জনৈক ব্যক্তির এই অস্বাভাবিক সংগ্রহের কথা জানতে পারেন। দেখা যায় বিশাল ত্রিপলের উপর হাই-হিল, পাম্প শু থেকে ধরে স্যান্ডেল থরে থরে সাজানো রয়েছে পরিপাটিভাবে। ৪৭ বছর বয়সী অফিসকর্মী সুনেহিতো ইসোবে'র অদ্ভুত এক নেশার কথা জানতে পারেন তারা; তা হলো নারীদের ব্যবহৃত জুতা সংগ্রহ করা। মজার ব্যাপার হলো, সাত বছর আগে একই অপরাধে গ্রেপ্তার হওয়ার সময় তার কাছ থেকে ২০০ জোড়া জুতা জব্দ করেছিল পুলিশ।  

নজরদারি করার কাজে নিয়োজিত একটা ক্যামেরা যদি ইসোবের এহেন চুরি ধরে না ফেলতো, তাহলে তিনি হয়তো এই কাজ আরও বহুদিন চালিয়ে যেতেন এবং নিজের সংগ্রহ আরও ভারি করতেন।  ২ মার্চ  মুরাকামির একটা অফিস বিল্ডিং এ ঢুকে ৫০০ ইয়েন মূল্যের একজোড়া জুতা চুরি করার সময় ক্যামেরায় আর চেহারা ধরা পড়ে। সাম্প্রতিককালে অফিস থেকে নারীদের জুতা গায়েব হয়ে যাওয়ার প্রেক্ষিতেই কোম্পানিটি এই ক্যামেরা লাগিয়েছিল। ভিডিও দেখার সাথে সাথেই পুলিশ বুঝতে পারে যে এই ব্যক্তি নতুন কেউ নন। তাই তারা তার বাড়িতে হানা দেন এবং নারীদের জুতার এই দারুণ সংগ্রহশালা দেখতে পান।  

চুরির সন্দেহে এবং অনুপ্রবেশের দায়ে সুনেহিতো ইসোবেকে গত ১৯ মে গ্রেপ্তার করা হয় এবং ৯ দিন পর তার নামে মামলা করা হয়। সকল প্রমাণাদি তার সামনে উপস্থাপন করায় ইসোবের পক্ষে নিজেকে নির্দোষ দাবি করার কোনো সুযোগই ছিলনা।

এরকম অদ্ভুত কাজের কারণ হিসেবে ইসোবে বলেন, 'আমি ছোট থেকেই নারীদের ব্যবহৃত জুতার দিকে আকৃষ্ট ছিলাম। আমি অনেক বছর ধরেই এসব জুতা চুরি করছি। আমি এটা করেছি নিজের যৌন বাসনা মেটানোর জন্য, কারণ গন্ধের ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ।'

২০১৪ সালে তার বাসার কার্ডবোর্ড বাক্সে ২৪৪ জোড়া জুতা পাওয়া যায়, যার মধ্যে ছিল ২০০ জোড়া নার্স শু এবং ৪৪ জোড়া হাই হিল। এগুলোর অর্ধেকই তিনি বিভিন্ন ডেন্টাল হাসপাতাল, নার্সিং হোম ও মেডিকেল প্রতিষ্ঠান থেকে চুরি করেছিলেন।

অভিযুক্ত ব্যক্তি জানান, এবারের ১৩৯ জোড়া জুতার বেশিরভাগই তিনি বিভিন্ন নারীদের কাছ থেকে চুরি করেছেন এবং বাকিগুলো সেকেন্ড হ্যান্ড জুতার দোকান থেকে বা অনলাইনে কিনেছেন।

ইসোবে আরও বলেন, 'আমার মনে হয়, আমি এই কাজটা আবার করেছি কারণ আগে এই কাজের মধ্যে যে উত্তেজনা পেয়েছিলাম, সেটা ভুলতে পারিনি। এই কাজের অপরাধীরা জানেনা যে ভিক্টিমের মনে কি চলছে, তাই আমাকে ভিক্টিমদের অনুভূতি বুঝতে হবে।'

পুলিশ উদ্ধারকৃত জুতাগুলো প্রদর্শন করার পর এখন পর্যন্ত মাত্র ১৩ জোড়া জুতার মালিক এগুলো ফিরে পেতে চেয়ে আবেদন করেছেন।

সূত্র- অডিটি সেন্ট্রাল   
 

Related Topics

টপ নিউজ

অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net