Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
জঙ্গলে ছেড়ে দেওয়ার পর শিম্পাঞ্জির অবিশ্বাস্য প্রতিক্রিয়া!

অফবিট

টিবিএস ডেস্ক
30 September, 2021, 08:30 pm
Last modified: 01 October, 2021, 12:20 am

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

জঙ্গলে ছেড়ে দেওয়ার পর শিম্পাঞ্জির অবিশ্বাস্য প্রতিক্রিয়া!

ডা. জেন গুডল এই মুহূর্তটিকে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।
টিবিএস ডেস্ক
30 September, 2021, 08:30 pm
Last modified: 01 October, 2021, 12:20 am

আফ্রিকার কঙ্গোতে বন্যপ্রাণী শিকার ও কেনাবেচার অবৈধ ব্যবসায়ের শিকার হয়েছিল 'উন্ডা' নামের এই শিম্পাঞ্জিটি। মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে নেয় শিকারীরা। কিন্তু শেষ মুহূর্তে এসে উদ্ধার করা হয় এটিকে। উদ্ধারের পর তাকে 'উন্ডা' নাম দেওয়া হয়, কারণ এই নামের অর্থ 'মৃত্যুর খুব কাছাকাছি'। যেহেতু উন্ডাও মৃত্যুর হাত থেকেই ফিরে এসেছে, তাই এই নামকরণের সার্থকতা রয়েছে বলা যায়।    

জেন গুডল ইনস্টিটিউট রিহ্যাবিলিটেশন সেন্টার ফর শিম্পাঞ্জিস-এ যখন উন্ডাকে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা ছিল খুবই ভঙ্গুর। সারা গায়ে আহত দাগ নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছিলো শিম্পাঞ্জিটি।

কিন্তু পুনর্বাসন কেন্দ্রে সর্বোচ্চ সেবাই পেয়েছে উন্ডা। কেয়ারটেকার ও সংশ্লিষ্ট কর্মীদের চেষ্টায় ধীরে ধীরে সেরে উঠে উন্ডা। সাধারণত পুনর্বাসিত শিম্পাঞ্জিরা আর কখনও বনে ফিরে যেতে পারেনা। কিন্তু উন্ডা'র কেয়ারটেকার তা চাননি।   

সেরে ওঠার পর শিম্পাঞ্জিটিকে শিনজুলু'র প্যারাডাইস দ্বীপের জঙ্গলে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি শিম্পাঞ্জিদের জন্য তৈরি একটি অভয়ারণ্য, যেখানে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধারকৃত শিম্পাঞ্জিদের আশ্রয় দেওয়া হয়।

ডা. জেন গুডল উন্ডার এই যাত্রায় সঙ্গী হন। আগে কোনোদিন না দেখা সত্ত্বেও, তাৎক্ষণিকভাবে ডাক্তার জেন এর সাথে অন্তরঙ্গ হয়ে যায় উন্ডা। জেন শিম্পাঞ্জিটিকে মায়া-ভালোবাসা দিয়ে জয় করে নেন। কিন্তু অবশেষে যখন এটিকে অবমুক্ত করার সময় আসে, শিম্পাঞ্জিটির প্রতিক্রিয়া ছিল আজীবন মনে রাখার মতো!  

উন্ডার অভূতপূর্ব প্রতিক্রিয়া প্রাণীর প্রতি আপনার ভালোবাসা কয়েক গুণ বাড়িয়ে দিতে বাধ্য! খাঁচা থেকে অবমুক্ত করার পর উন্ডার ঠিক সামনেই ছিল বনের পথ। কিন্তু বের হয়েই উন্ডা প্রথমে সেই নারীকে ধন্যবাদ জানায়, যে কিনা তার জীবন বাঁচিয়েছে। এরপর ডা. জেন এর দিকে ঘুরে তাকায় সে। এক লাফে খাচার উপর উঠে দূর দিগন্তে বনের ভেতরে তাকায় সে, দেখতে পায় স্বাধীনতার পথ! তারপর আবারও জেনে'র দিকে তাকিয়ে তাকে আলিঙ্গন করে কিছুটা সময়। ডা. জেন গুডল এই মুহূর্তটিকে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।

এরপর শিনজুলুর অভয়ারণ্যে নিজের নতুন জীবনের দিকে পা বাড়ায় উন্ডা। জানা যায়, অভয়ারণ্যে থাকা অন্যান্য শিম্পাঞ্জিরাও সাদরে বরণ করেছে উন্ডা'কে; একটি আলফা ফিমেল প্রজাতি হিসেবে মায়া ও সম্মান দিয়েছে তাকে।

উন্ডা ও অভয়ারণ্যের অন্যান্য মেয়ে শিম্পাঞ্জিকে জন্ম নিয়ন্ত্রক ইমপ্ল্যান্ট দেওয়া সত্ত্বেও, ২০১৬ সালে একটি ফুটফুটে, সুন্দর বাচ্চা জন্ম দেয় উন্ডা। উন্ডা'র মতো আরও অসংখ্য শিম্পাঞ্জির জন্য এই অভয়ারণ্যগুলো 'জীবনের দ্বিতীয় সুযোগ'; যেখানে শিকারীর ভয়াল থাবা থেকে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে তারা।

Related Topics

টপ নিউজ / ফিচার

অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net