Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
কুড়িগ্রামে বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা

অন্যান্য

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 03:20 pm
Last modified: 27 June, 2022, 03:25 pm

Related News

  • বন্যাপীড়িত অঞ্চলে সিএমএসএমই, কৃষি খাতের ঋণ শোধে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা
  • বন্যায় সব হারিয়ে বিপর্যস্ত শেরপুরবাসী, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ৬০০ কোটি টাকারও বেশি
  • বন্যা-কবলিত এলাকায় ‘ইমার্জেন্সি হেলথ রেসপন্স টিম’ গঠনের আহ্বান বিশেষজ্ঞদের
  • কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে জন্মাষ্টমী উৎসবের টাকা
  • বন্যা কবলিত মানুষদের জন্য ফ্রি মিনিট-ইন্টারনেটের ঘোষণা মোবাইল অপারেটরদের

কুড়িগ্রামে বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজন সার্বিক সহযোগিতা

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 03:20 pm
Last modified: 27 June, 2022, 03:25 pm
ছবি- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সৌজন্যে

বন্যাকবলিত কুড়িগ্রামে পানির স্তর কমে আসলেও সেখানে বসবাসরত লাখো মানুষ হারিয়েছে স্বাভাবিক জীবনযাপনের ন্যূনতম সম্বল। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও রয়ে গেছে সংকট, তৈরি হচ্ছে নিত্য নানা সমস্যা। 

সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাই জোর দিচ্ছে কুড়িগ্রামের এই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে, সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে।

বিভিন্ন মিডিয়া প্রতিবেদনে উঠে এসেছে, শতাব্দীর সবচেয়ে বড় বন্যা ঘটে গেছে কুড়িগ্রামে। এই পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষের কাছে সবার আগে জরুরি সহায়তা নিয়ে পৌঁছে গেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জোসনার বাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়, তার ও তার পরিবারের জীবন হয়ে পড়ে অনিশ্চিত।

"আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবন হঠাৎ-ই উল্টে গেছে এই এক বন্যায়। আমার ঘর পানির নিচে চলে যায়। যেদিকেই তাকাই, শুধু বন্যার পানি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আমার পুরা পরিবারই খাবারের সংকটে ভুগছে। কিন্তু আমার যেন বাড়তি সংকট। এইরকম পরিস্থিতিতে মাসিক ব্যবস্থাপনা কীভাবে করব? কাপড় কীভাবে পালটাবো? আমি কিছুই জানিনা!", জানান জোসনা।

জোসনার মত নাগেশ্বরীর কচাকাটা এবং বল্লভেরখাস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে খাদ্য ও অন্যান্য সহযোগিতা নিয়ে জরুরি সাড়াপ্রদানের (ইমার্জেন্সি রেস্পন্সের) কাজ করে চলেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর এই সাড়াপ্রদানের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মেয়ে ও যুব নারীদের মৌলিক চাহিদা।

জরুরি সাড়াপ্রদানের প্রথম ধাপে ৫৫৬০ প্যাকেট শুষ্ক খাবার, ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১৮৪০টি খাদ্য-ভিন্ন অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং ১৮২০ মাসিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বন্যাকবলিত মানুষের কাছে।

মর্জিনা, নাগেশ্বরীর আরেকজন নারী জানান, "বন্যার এই ভয়াবহ আঘাতের পর আমাদের আর খাবার রান্না করে খাওয়ার কোনও সুযোগ নেই। এমন সংকটের সময়ে এই শুকনা খাবারের সহায়তা পাওয়াটা আমাদের জন্য তাই এক বিরাট স্বস্তি। তাছাড়া মাসিক ব্যবস্থাপনার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম- এটা জরুরি ছিল ভীষণ। কারণ এই সমস্যার কথা তো আমরা কাউকে গিয়ে বলতে পারি না।"

স্বল্পকালীন জরুরি এই সাড়াপ্রদান প্রকল্প বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-কে সহায়তা করছে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি।

কমিউনিটির কাছে জরুরি সহায়তা পৌঁছে দেয়ার এই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সেন্ট্রাল এবং নর্দান রিজিয়নের প্রধান আশিক বিল্লাহ, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ও বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রাজ্জাক। 

"গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি যে এই বন্যায় কুড়িগ্রামের ২ লাখেরও বেশি মানুষ তাদের বাসস্থান হারিয়েছেন। নাগেশ্বরীতে আমরাই সবার আগে জরুরি সহায়তা নিয়ে এগিয়ে আসি। কিন্তু কমিউনিটির প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমাদের সবার একসাথে সামনে এগিয়ে আসতে হবে যেন এই মানুষগুলো দ্রুত পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। কুড়িগ্রামের মানুষের জন্য এটি একটি সংকটময় সময়, এবং আমাদের প্রত্যেকের তাদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন", বলেন আশিক বিল্লাহ।

তিনি আরও বলেন, "বন্যা পরবর্তী এই সময়ে পানিবাহিত রোগের কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। গর্ভবতী নারীদের দুর্ভোগের সীমা নেই। স্বাস্থ্যসেবা জোরদার করা এখানে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে"।

এই এলাকায় মেয়ে ও যুব নারীদের মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিতের পাশাপাশি শিশু সুরক্ষা নিশ্চিতে, শিক্ষায়, এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধেও কাজ করে যাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
 
 

Related Topics

বন্যা কবলিত মানুষ / বন্যাদুর্গত অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বন্যাপীড়িত অঞ্চলে সিএমএসএমই, কৃষি খাতের ঋণ শোধে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা
  • বন্যায় সব হারিয়ে বিপর্যস্ত শেরপুরবাসী, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ৬০০ কোটি টাকারও বেশি
  • বন্যা-কবলিত এলাকায় ‘ইমার্জেন্সি হেলথ রেসপন্স টিম’ গঠনের আহ্বান বিশেষজ্ঞদের
  • কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে জন্মাষ্টমী উৎসবের টাকা
  • বন্যা কবলিত মানুষদের জন্য ফ্রি মিনিট-ইন্টারনেটের ঘোষণা মোবাইল অপারেটরদের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net