আইসিএবি পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড
সাফল্যের ধারাবাহিকতায় এবার 'আর্থিক সেবা খাতে' শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২০ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে এ স্বীকৃতি দিয়েছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
শনিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৩১টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়।
'আর্থিক সেবা খাতে' বাংলাদেশ ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে; এ খাতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আর তৃতীয় পুরস্কার পেয়েছে ডেল্টা ব্রাক হাউজিং।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে দ্বিতীয় সেরার পুরস্কার নেন প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল ইউ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মো. সেলিম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু এফসিএসহ অন্যরা।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছে- সরকারি ব্যাংক খাতে জনতা ও রুপালী ব্যাংক লিমিটেড, বেসরকারী ব্যাংক ক্যাটাগরীতে শাহ্জালাল ইসলামী- ব্যাংক এশিয়া ও ব্রাক ব্যাংক লিমিটেড, ম্যানুফ্যাকচারিং খাতে বৃটিশ-আমেরিকান টোব্যাকো- আরএকে সিরামিকস ও রেকিট ব্যাংকেজিয়ার, ইন্স্যুরেন্স খাতে গ্রীন ডেল্টা-রিল্যায়েন্স ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, ডাইভারসিফায়েড হোল্ডিংস খাতে এসিআই লিমিটেড, কমিউনিকেশন ও আইটি খাতে গ্রামীণ ফোন লিমিটেড, পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট করপোরেশন ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, এনজিওতে সাজিদা ফাউন্ডেশন-ব্রাক ও ঘাসফুল, সার্ভিস সেক্টরে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, কৃষিতে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, করপোরেট গভর্নেন্সে ব্যাংক এশিয়া-লঙ্কাবাংলা ফাইন্যান্স ও শাহ্জালাল ইসলামী ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানী খাতে সামিট পাওয়ার এবং অবকাঠামো ও নির্মাণ খাতে পুরস্কৃত হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
